স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ-এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আনন্দমূখর পরিবেশে কম্পিউটার কক্ষ এবং প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্টের ৫জন ট্রাস্টী। রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার পর এই প্রথম ফ্রি কম্পিউটার প্রশিক্ষন কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম চালু করার কথা জানান রিসোর্স সেন্টারের প্রজেক্ট সেক্রেটারী মহিব চৌধুরী।
জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর এলাকায় জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত রিসোর্স সেন্টারে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। প্রথম ব্যাচে দু’জন প্রশিক্ষক-এর তত্ত¡াবধানে ১০ জন শিক্ষার্থী ফ্রি কম্পিউটার প্রশিক্ষনে অংশ নেন। মঙ্গলবার দুপুরে কম্পিউটার প্রশিক্ষনের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও রিসোর্স সেন্টারের প্রজেক্ট সেক্রেটারী যুক্তরাজ্যের বিশিষ্ঠ সাংবাদিক মহিব চৌধুরীর সভাপতিত্বে ও রিসোর্স সেন্টারের কম্পিউটার প্রশিক্ষক রাশিদ আহমদ চৌধুরী মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এম এ কাদির, ভাইস চেয়ারম্যান সাদিকুর রহমান কোরেশী, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টী সিলেট আল-হামরা শপিং সিটির চেয়ারম্যান সুহেল কাদের চৌধুরী, উপজেলা এলজিইডি প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধর, কম্পিউটার প্রশিক্ষনের প্রশিক্ষক ফুরে জান্নাত, শিক্ষার্থী কামিল হোসেন, সায়মা বেগম, জামিল হোসাইন সহ আরো অনেকে।
প্রসঙ্গত: যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিদের সমন্বয়ে ১৯৯৬সালে প্রতিষ্ঠা করা হয় জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্ট। দুই হাজার সাল থেকে ট্রাস্টের উদ্যোগে জগন্নাথপুর উপজেলায় মেধাবৃত্তি বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, লাইব্রেরী স্থাপন সহ শিক্ষা সংশ্লিষ্ট অবদান অব্যাহত রয়েছে।
এ পর্যন্ত প্রায় তেইশ হাজার শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি বিতরণ এবং দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনে সহযোগিতা করে আসছে ট্রাস্ট। সদ্য প্রতিষ্ঠিত ট্রাস্টের আধুনিকায়ন এডুকেশন রিসোর্স সেন্টারে কারিগরি এবং তথ্য প্রযুক্তিগত শিক্ষা ছাড়াও টিসার্স ট্রেনিং, আধুনিক শিক্ষা উপকরণ, লাইব্রেরী সহ শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।