পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: ময়না মিয়া কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়ালকুড়ি নয়াবাড়ি গ্রামের মরহুম হাজি আছদ্দর আলীর সন্তান যুক্তরাজ্যের বিশিষ্ঠ কমিউনিটি নেতা সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব মো: ময়না মিয়া দীর্ঘদিন ধরে অসহায় দরিদ্রদের কল্যাণের পাশাপাশি ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে ক্ষতিগ্রস্থদের সহায়তার পাশাপাশি গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদানসহ শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে অনন্য অবদান অব্যাহত রেখেছেন কোমল হৃদয়ের অধিকারী আলহাজ্ব মো: ময়না মিয়া।

এরই ধারাবাহিকতায় আলহাজ্ব মো: ময়না মিয়া তিনি তার গর্বিত পিতা মরহুম হাজি আছদ্দর আলী এবং মমতাময়ী মা মরহুমা গোলবাহার বিবি স্মরণে শাহজালাল (র:) জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। পাটলী ইউনিয়নের মোহাম্মপুর সেরা গ্রামে প্রায় ৪০ লক্ষাধিক টাকা ব্যায়ে এই জামে মসজিদ নির্মাণ করা হয়। আধুনিকায়ন এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ায় এলাকাবাসী আনন্দিত হয়েছেন।

রসুলগঞ্জ-লামাটুকের বাজার সড়কের পাশে বিপুল পরিমাণ ভূমির ওপর নির্মিত জামে মসজিদ শুধু এলাকাবাসীর নয় সড়ক দিয়ে যাতায়াতকারী মুসল্লীগণও নামাজ আদায় করতে পারবেন। মসজিদ কমিটির আয়োজনে বৃহস্পতিবার যোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে নব-নির্মিত শাহজালাল (র:) জামে মসজিদ-এর উদ্বোধন করা হয়।

মসজিদ-এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মো: ময়না মিয়ার সভাপতিত্বে বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মর্তুজ আলী আমানতপুরী, মাওলানা আমিরুল ইসলাম, ক্বারী মাওলানা শামছুল হক, মাওলানা হোসাইন আহমদ। মিলাদ মাহফিল শেষে বিশ্ববাসীর মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ মো: মানিক, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী ধন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ছইল মিয়া, শাহজালাল (র:) জামে মসজিদের মোতাওয়াল্লী ইরফান আলী, সেক্রেটারী বাবুল মিয়া, মুরব্বী মইনুল ইসলাম, মশাহিদ আলী, মতছির আলী, আবর উল্ল্যা, সুরুজ মিয়া, আঙ্গুর মিয়া সহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *