১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নলুয়ার হাওরের কলকলিয়া ভেটুখালি বাঁধে ফাটল!

  • Update Time : ০১:১৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / 407
  • মুকিম উদ্দিন কলকলিয়া থেকেঃ- জগন্নাথপুর উপজেলায় কয়েকটি ফসল রক্ষা বেড়িবাঁধ ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে মসজিদে মসজিদে মাইকিং শুনে বিভিন্ন গ্রামের লোকজন স্বেচ্ছাশ্রমে মাটি ফেলে বাঁধ গুলো রক্ষার চেষ্টা চালান।
    সোমবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের দক্ষিণে ভেটুখালী বাধে ও রাত সারে আটটায় গোড়ারগাঁও নামক বাধে। পরে বিভিন্ন মসজিদের মাইকে বেড়িবাঁধ রক্ষার ঘোষণা দেওয়া হলে চার পাঁচ গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ চালান।
    কৃষক এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ভেটুখালী, জগদীশপুর গ্রামের বড়খালের মুখ ও গোড়ারগাঁও গ্রামের হাওরের ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কয়েকটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে। যার মাধ্যমে সাতটি স্পটে খালেরমুখ বন্ধ করার কথা। সোমবার রাত সাড়ে নয়টায় কাদিপুর বেটুখালী খালের বাঁধ, বারটায় জগদীশপুর বড়খালের মুখ ও আটটায় গোড়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের খালের মুখের বেড়িবাঁধ ধসে যায়। প্রত্যেকটি গ্রামের কৃষকদের নজরে এলে তারা প্রত্যেক গ্রামের বিভিন্ন মসজিদে মাইকিং করে বেড়িবাঁধ রক্ষার আহ্বান জানালে প্রত্যেক বাঁধে নিজ নিজ এলাকার কৃষকসহ সচেতন মানুষ বেড়িবাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

নলুয়ার হাওরের কলকলিয়া ভেটুখালি বাঁধে ফাটল!

Update Time : ০১:১৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২