স্টাফ রিপোর্ট ঃ-
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প উন্নয়ন সহায়তা (ভর্তুতি) কার্যক্রমের আওতায় কম্বাইন হারবেস্টার ৮টি মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে কৃষকদের মধ্যে এই যন্ত্রগুলো বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়-এর সার্বিক ব্যবস্থাপনায় শতকরা ৭০ ভাগ ভর্তুকি মূল্যে ৮টি যন্ত্র কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার,ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষকদের হাতে মেশিনের চাবি হস্তান্তর করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আখরুজ্জামান, পৌরসভার কাউন্সিলার শফিকুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহকারী কৃষি কর্মকর্তা জিতেন মালাকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, কম্বাইন হারবেস্টার মেশিন ধান/গম কাঁটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্ধি করার যন্ত্র। উপজেলার বিভিন্ন অঞ্চলের ধান কাঁটার আধুনিক মেশিন পেয়ে কৃষকদের মনে আনন্দ দেখা দিয়েছে। জটুডে/এ,হাই