জগন্নাথপুর বাজারের ডাকবাংলো রোড সেতু ধেবে যাওয়ায় যাতায়াত বন্ধ

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারের সাথে সংযুক্ত উপজেলা সদরের ডাকবাংলো রোডের নলজুর নদীর দ্বিতীয় সেতু-এর তিনটি পিয়ার ধেবে যাওয়ায় সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।

আজ শনিবার সকাল থেকে নলজুর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে প্রচন্ড স্্েরাতের সৃষ্ঠি হয়। সেতু এলাকায় প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় সেতুর তিনটি পিয়ার আরো বেশী ধেবে যায়। খবর পেয়ে উপজেলা ও পৌর প্রশাসন সেতুর উভয় পাশের অ্যাপ্রোচ বন্ধ করে দিয়েছেন। সেতু দিয়ে এখন জনসাধারনের যাতায়াত বন্ধ রয়েছে।

জাতীয় পার্টির সরকারের সময়ে ১৯৮৭ সালে যাতায়াত সুবিধায় জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী সহ এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ডাকবাংলো রোডের সাথে সংযুক্ত করে সেতুটি নির্মাণ করা হয়।

প্রায় ১শ ৩০ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট প্রস্থের এই সেতু দিয়ে প্রতিদিন স্কুল কলেজ গামী শিক্ষার্থী ছাড়াও শত শত জনসাধারণ পায়ে হেঁটে এবং রিক্সায় যাতায়াত করে আসছেন। বৃহস্পতিবার থেকে নলজুর নদীর পানি বৃদ্ধির সাথে সেতুটি ঝুকিপূর্ন হয়ে পড়ে। শুক্রবার বিকেলে সেতুর তিনটি পিয়ার ধেবে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সেতুটি বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম জানান, ধেবে যাওয়া সেতুটি পরিদর্শন করেছি। সেতুটির নির্মাণকারী প্রতিষ্ঠানের খোজ খবর নেয়া হচ্ছে। এলজিইডির অফিস সূত্র জানায়, সেতুটি ১৯৮৭সালে জনসাধারনের ব্যবস্থাপনায় নির্মাণ করা হয়েছে। পৌরসভার প্রকৌশলী স্বতীশ গোস্মামী জানান, তাৎকনিক ভাবে জনসাধারনের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। সেতুটি ধেবে যাওয়ায় জনসাধারন চরম ভোগান্তিতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *