১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাজি আলা মিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • Update Time : ১১:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / 588

স্টাফ রিপোর্টার:-
প্রবাসী বাংলাদেশীরা নারীর টানে দেশের নিজ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায় দরিদ্রদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি দুর্যোগময় মুহুর্তে এবং ধর্মীয় উৎসব ছাড়াও নিজ এলাকা লুদরপুর গ্রাম সহ জগন্নাথপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার অজোপাড়া গায়ের অসহায় দরিদ্র ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের কল্যাণে ২০০৫সালে আর্ত মানবতার কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্টা করা হয় হাজি আলা মিয়া ট্রাস্ট।

জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর গ্রামের হাজি বাড়ির বাসিন্দা মরহুম হাজি আলা মিয়ার সন্তান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী মানবতার কল্যাণে নিবেদিত লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, হাজি রফিক মিয়া তিনি তার পিতার নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হাজি আলা মিয়া ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্টের উদ্যোগে এবং ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, মাদরাসায় কক্ষ নির্মাণ,

মসজিদ-মাদরাসায় অনুদান প্রদান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ এবং এলাকার কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে খেলাধূলা সামগ্রী প্রদান এবং পুরস্কার বিতরণ, এলাকার জনগুরুত্বপূর্ন স্থানে লাইটিং সুবিধা সহ শিক্ষা, সামাজিক উন্নয়নে অনন্য অবদান অব্যাহত রয়েছে। মানবিক এসব কার্যক্রমের ফলে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী হাজি রফিক মিয়া।

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাজি আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: ইউনুছ মিয়া মানবিক এসব কার্যক্রম অত্যান্ত সফলতার সাথে পরিচালনা করে আসছেন।
সম্প্রতি ট্রাস্টের অর্থায়নে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গাগলাজুর গ্রামে একজন কৃষককে বসতঘর নির্মান করে দিয়েছেন।

হাজী আলা মিয়া ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মো: রফিক মিয়ার অর্থায়নে এবং হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক মো: ইউনুছ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এই গৃহ নির্মান করা হয়।

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে এলাকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল এগারোটায় লুদরপুর হাজি বাড়িস্থ ট্রাস্টের প্রতিষ্ঠাতা রফিক মিয়ার নিজ বাড়িতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর দারুল হাদিস মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আবু নছর ইমাদ উদ্দিন।

লুদরপুর পুরাতন জামে মসজিদের মোতাওয়াল্লী ইসহাকপুর, লুদরপুর, এনায়েতনগর দারুল হাদিস মাদরাসার সভাপতি বিশিষ্ঠ মুরব্বী হাজী আব্দুল কুদ্দুছ-এর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারন সম্পাদক জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুস মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট দারুল কোরআন মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা শামছুল ইসলাম, লুদরপুর পুরাতন জামে মসজিদের ক্যাশিয়ার আব্দুশ শহীদ, জগন্নাথপুর সাব-রেজিষ্টার অফিসের ডিড রাইটার আবুল ফজল, জেপি টিভির চেয়ারম্যান শাহ আব্দুল কাহার, সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, সমাজকর্মী আবু মিয়া সহ আরো অনেকে।

পরে ট্রাস্টের সাধারন সম্পাদক লুদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো: ইউনুস মিয়ার তত্ত¡াবধানে ৪শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রীর প্যাকেট এবং ঈদের কাপড়ের জন্য নগদ ৩লক্ষ টাকা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

হাজি আলা মিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Update Time : ১১:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২