প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেলেন জগন্নাথপুরের ৪০ টি অসহায় পরিবার

স্টাফ রিপোর্ট ঃ- জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৪০টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে ঈদ উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর উদ্ধোধন করেন। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে, উপজেলার তিনটি ইউনিয়নে ৪০ জন হতদরিদ্র সুবিধা বঞ্চিত ভূমিহীন মানুষকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয় । উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,
ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়,আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে উপজেলায় ১ শ ৪০টি ঘর প্রদান করা হবে। তারমধ্যে মঙ্গলবার ৪০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। ঘরগুলো হলো কলকলিয়া ইউনিয়নে ২৪টি আশারকান্দি ইউনিয়নে ১২ টি ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৪ টি।
এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১শ ১০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম জানান, তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। মঙ্গলবার ৪০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। পরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা পুষ্টি কমিটির উদ্যাগে সুবিধাভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জটুডে/আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *