স্টাফ রিপোর্ট ঃ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর হাজি বাড়ির কৃতি সন্তান,হাজি আলা মিয়া ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী হাজি মোঃ রফিক মিয়া।
আজ সোমবার তিনি জগন্নাথপুর উপজেলা সহ দেশবাসীকে ঈদুল ফিতর-এর শুভেচ্ছা জানান।
মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মাধ্যমে খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। তিনি মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর নিজ ও নিজের পরিবার প্রতিবেশী ধর্ম প্রাণ মুসল্লী গণ ঈদের নামাজ আদায় করবেন ,।
তিনি আরো বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা বাসী সহ দেশের ধর্ম প্রাণ মুসল্লীগণ সহ সর্ব স্হরের জনসাধারণকে তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
দানশীল ব্যাক্তিত্ব হাজি রফিক মিয়া বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ছাড়াও ধর্মীয় উতসবে গরীব অসহায় দরিদ্র পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার উন্নয়নে অবদান রাখছেন,এছাড়াও নগদ অর্থ, নতুন ঘর নির্মাণ, টিউবওয়েল,সহ মানবিক কল্যাণে কাজ করে আসছেন। ভবিষ্যতেও মহতি এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।