স্টাফ রিপোর্ট ঃ-
আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায়
শনিবার (৪ জুন) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সুজিত কুমার রায়,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্র ধর ধীরেন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর সভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি আব্দুল জব্বার তালুকদার, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মসহুদ আহমদ,সদস্য ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া,ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির,আফু মিয়া,সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান,আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ,সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুহিন আহমদ দুদু, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর,পৌর ছাত্র লীগের আহবায়ক মিসবাহ আহমেদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ প্রমুখ।এসময়
উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন।এদিকে বিক্ষোভ মিছিলে উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহির উদদীন, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি জুনেদ আহমদ,মহিলা আওয়ামী লীগের সুফিয়া খানম সাথী অংশ নেন।
সমাবেশে বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাববিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা আওয়ামী লীগ কখনই সফল হতে দেবে না।
জটুডে /এহাই