স্টাফ রিপোর্ট ঃ-
বিপুল উতসাহ উদ্দিপনায় আনন্দমূখর পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়শন জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদের প্রশিক্ষণ হলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের ৯৬ জন নারী সদস্যা ও সাধারণ সদস্য সহ আমন্ত্রিত অতিথিদের মিলন মেলায় সম্মেলনটি প্রানবন্ত হয়ে উঠে।সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন সুনামগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান খালেদের সভাপতিত্বে মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস শহীদ, পাইলগাও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমেদ ও পাটলী ইউনিয়ন পরিষদের সদস্য খালিদ হাসান খালেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জেলা পরিযদের সাবেক সদস্যা সাবিনা সুলতানা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়শন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সেলিম আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সাদেক আলম ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর আলম মুরাদ, ,মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাক আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য সুজাত আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক , সদস্য জাকির হোসেন, পাইলগাওঁ ইউনিয়ন পরিষদের সদস্য আলিম উদ্দিন, সদস্য নজমদ্দিন, মহিলা সদস্যা সাহেনা খাতুন, নবীগঞ্জ উপজেলার ইউপি সদস্য আব্দুস সালাম গৌরারঙ্গ ইউনিয়ন পরিষদ সদস্য মো. সালেক মিয়া সহ আরো অনেকে।
বক্তারা স্হানীয় সরকারের জনমুখী উন্নয়ন তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। তাদের মৌলিক অধিকার বাস্তবায়ন সহ সেতু বন্ধন সৃষ্টিতে এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তাদের মহতি উদ্যোগের জন্য এসোসিয়েশনের প্রতি অভিনন্দন জানান।
দ্বিতীয় অধিবেশনে সকল সদস্যবৃন্দের পূর্বের দেয়া মতামতের এবং সমর্থনে ভিত্তিতে সম্মেলনের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মীরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস শহীদকে সভাপতি, পাইলগাাও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমেদকে সিনিয়র সহ সভাপতি এবং পাটলী ইউনিয় পরিষদের সদস্য খালিদ হাসান খালেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন জগন্নাথপুর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।জটুডে/এহাই