কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামবাসীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ
- Update Time : ০৩:১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / 325
স্টাফ রিপোর্ট ঃ- ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামবাসীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর মজিদপুর এলাকাবাসীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল জগন্নাথপুর – সুনামগঞ্জ মহাসড়কের বিশাল এলাকা প্রদক্ষিণ করেন। পরে মহাসড়কের মজিদপুর পয়েন্টের মজিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিপুলসংখ্যক ধর্ম প্রাণ মুসল্লীগণের বিক্ষোভ প্রদর্শন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে আল ইসলাহ কলকলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ মুস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ নুরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ, মাওলানা আহমদ শফি,
মাওলানা আবু আইয়ুব আনছারী,মজিদপুর সমশের আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ছমির আলী,
মাওলানা তাজুল ইসলাম, মোঃ নুরুল হক, আব্দুল মান্নান, সৈয়দ জাবের হোসেন, মাওলানা সাজ্জাদুর রহমান, ক্বারী ইয়াহিয়া, কাওছার ইসলাম মাজেদ,আক্তার হোসেন, ক্বারী নুরুল হক, কামাল হোসেন
খসরু মিয়া, কারী মাজিদুল হাসান, ক্বারী আব্দুল মছব্বির, হাফিজ রেজাউল, মারজুম, ছুফি মিয়া, রফিক মিয়া, সমছু মিয়া, হাসান, রাহি, মিজান, করিম, খলিল, আবু, জামাল, আক্তার মাছুম, সহ আরো অনেকে। জটুডে/এহাই










