০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি ও প্রবাসীকে সংবর্ধনা

  • Update Time : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / 349

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সাবেক ম্যানেজিং কমিটি ও যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে নতুন ম্যানেজিং কমিটি ঘোষনা করা হয় এবং সাবেক ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও লুদরপুর গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদের জামাতা শিক্ষানুরাগী দানশীল ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি জঙ্গীনূর মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাবেক শিক্ষানুরাগী সদস্য পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনূছ মিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব-গঠিত কমিটির শিক্ষানুরাগী সদস্য ইমদাদুল হোসেন। এসময় এলাকার মুরব্বী আফছর উদ্দিন, মাষ্টার আবু তাহিদ, শিক্ষানুরাগী আব্দুল কাদির, সজ্জাদ হোসাইন, জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মো: ইউনূছ মিয়া জানান, লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে।

বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে আরো বেশী স্বনাম কুঁড়াতে সরকারের পাশাপাশি বিদ্যালয়টির উন্নয়নে এলাকার প্রবাসীদের সু-দৃষ্ঠি কামনা করা হয়। পরে নব-গঠিত মানেজিং কমিটি কর্তৃক সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসাইন ও বিদায়ী ম্যানেজিং কমিটির সভাপতি ওয়ারিছ মিয়া, সহ-সভাপতি হেলাল মিয়া ও শিক্ষানুরাগী সদস্য বর্তমান সহ-সভাপতি মো: ইউনূছ মিয়াকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি ও প্রবাসীকে সংবর্ধনা

Update Time : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২