স্টাফ রিপোর্টার:-
১৯৭৫ সালের আগষ্ট মাসের ১৫ তারিখে বাঙ্গালী হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকাবহ আগষ্ট উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্যপুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে আগামী ৫ আগষ্ট শুক্রবার বিকেল ৪টায় দলীয় কার্যলয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ৮ আগষ্ট সোমবার সকাল ১১টায় দোয়া মাহফিল এবং ১৫ই আগষ্ট উদযাপনে কর্মসূচী ঘোষনা করা হবে। ঘোষিত কর্মসূচীগুলোতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের নির্ধারিত সময়ে দলীয় কার্যলয়ে কর্মসূচীগুলোতে অংশ গ্রহনের আহবান করা হয়।
রবিবার দুপুরে দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সদস্য আফু মিয়া,
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সহ-সভাপতি ছমির আলী, যুগ্ম সম্পাদক সুহিন আহমদ দুদু, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হাজি আব্দুল তাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ কলমদর আলী, নুরুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খান,
সহ-সম্পাদক রমজান আলী ছানা, তাজ উদ্দিন, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারন সম্পাদক তাহা আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদসহ আরো অনেকে।
জ.টুডে / মো: আব্দুল হাই
Reporter Name 










