০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আজাদ আলী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেছেন
- Update Time : ১০:২২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / 521
স্টাফ রিপোর্ট ঃ- জগন্নাথপুর পৌর শহরে বাড়ি জগন্নাথপুর আলী মন্জিলের বাসিন্দা, দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ “স্বপ্ন” জগন্নাথপুরের কর্নধার, ও লাজফার্মা লিমিটেড,সিলেট শাখার পরিচালক এবং জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ আজাদ আলী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেছেন।তিনি আজ বুধবার সকাল পৌনে ১০ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটে হিথরো বিমানবন্দরের উদ্যেশে যাত্রা করেন।আজাদ আলী জানান যুক্তরাজ্যে অবস্হান কালে সেখানে তিনি ব্যবসায়ীক কার্যক্রম ছাড়াও স্বজন এবং বন্ধু মহলের আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন।সংক্ষিপ্ত সফরে সর্বমহলের দোয়া প্রার্থনা করেন। জটুডে /এহাই










