স্টাফ রিপোর্টার:-
২০০৫ সালে ১৭আগষ্ট বিএনপি জামায়াত কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সদস্য সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভুইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ আলী,
ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইলিয়াছ মিয়া, সদস্য আকমল খান, নুরুল হক, আফু মিয়া, উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি শামীম আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ,
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো: আব্দুল হাই, ক্রীড়া সম্পাদক জীবণ গোপ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারন সম্পাদক বাবুল মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান মাষ্টার, ছামির আলী, যুগ্ম সম্পাদক সুহিন আহমদ দুদু, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক শেখ মামুন হোসেন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাংগঠনিক সৈয়দ কলমদর আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, তাজ উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল মতিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, আক্তার হোসেন,
সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, শাওন আহমদ, মিঠন দেব, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, জাহিদ আহমদ জিম্মাদার, সাংগঠনিক জুয়েল আহমদ,মিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আহাদ দুলন, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম সম্পাদক কামরান আহমদ।
Reporter Name 










