জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াছ আহমেদের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

স্টাফ রিপোর্ট ঃ-  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের বাসিন্দা ইলিয়াছ আহমেদর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জগন্নাথপুর – শান্তিগন্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী শোক বার্তায় আরো জানান ইলিয়াছ আহমদ ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী,শিক্ষা সমাজসেবায় আত্ম নিবেদিত হয়ে কাজ করে গেছেন,তার শুন্যতা পূরণ হবার নয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের শোকঃ-

ইলিয়াছ আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ সভাপতি পৌর সভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান।

শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় আরো জানান ইলিয়াছ আহমদ ছিলেন আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী, বিভিন্ন গুনের অধিকারী নিরহংকার সদালাপী ইলিয়াছ আহমদ জীবনের অধিকাংশ সময় শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত হয়ে কাজ করে গেছেন। তার কর্ম আজীবন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।মহান রাব্বুল আলামীন মরহুম ইলিয়াছ আহমেদকে জান্নাতুল ফেরদাউস দান করুন,পরিবার এবং স্বজনদের ধৈর্য্য ধারনের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করেন।

প্রসঙ্গতঃ
শুক্রবার ১৬ ডিসেম্বর অপরাহ্নে সিলেট মহানগরির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলিযাছ আহমদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী ইলিয়াছ আহমদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপি সুখের ছায়া নেমে আসে।

মরহুম ইলিয়াস আহমদ লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন।

আজ শনিবার (১৭ ডিসেম্বর) বেলা দুইটায় লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।জটুডে /এহাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *