জগন্নাথপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগষ্ট উদযাপন

স্টাফ রিপোর্ট ঃ  জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,

সাবেক যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক,

সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা,জয়দ্বীপ সুত্র ধর বীরেন্দ্র, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

উপজেলা আওয়ামী লীগের হাজি আব্দুল জব্বার,মশহুদ আহমদ,সৈয়দ শেফুল আমিন, তৌরিছ আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া

উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ,

উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু,উপ- প্রচার সম্পাদক আব্দুল বারিক,

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোঃ মতছির,মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক,

পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শশি কান্ত গোপ,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মূকুল ভট্রাচার্য্য, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর,

রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম,আশার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ইয়াওর মিয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের মোঃ নুর মিয়া,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের রফিকুল ইসলাম তাজ প্রমূখ।

পরে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মেম্বার।

এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারন শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জটুডে / এহাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *