স্টাফ রিপোর্ট ঃ দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্রর পরিচালনায়
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া,
উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না,রমজান আলী ছানা।
উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল মুকিত,আওয়ামী লীগ নেতা জিল্লুল হক,তাজ উদ্দিন,আবুল মিয়া,মখলিছ মিয়া,উপজেলা ছাত্র লীগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ,সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ,সায়েখ আহমদ সহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াতের মদদে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী দেশের আদতালত প্রাঙ্গনসহ সারা দেশে একযোগে ৬৩টি জেলার ৫শ স্পটে বোমা হামলা চালিয়েছিল।
সমাবেশে নিহতদের স্মরণ, জড়িতদের বিচারের দাবি জানিয়ে জামায়াত বিএনপি’র বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানাতে সকল নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়।
জটুডে/এহাই