স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের হস্তক্ষেপে
গত বুধবার(৬ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালকদের সাথে একই ইউনিয়নের হিজলা, মোহাম্মদপুর ও মজিদপুর গ্রামের লোকজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনাটি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানতে পেরে উভয় পক্ষকে নিভৃত করেন।
এবং ঘটনটি নিষ্পত্তির উদ্যোগ গ্রহন করেন।
এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সু-দক্ষ নেতৃত্বে
কলকলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ হিজলা, মোহাম্মদপুর ও মজিদপুর গ্রামের মুরব্বিয়ানদের উপস্হিতিতে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের আপোষ মিমাংসার মাধ্যমে সৃষ্ট বিরোধটি নিস্পত্তি করা হয়।
বিরোধটি নিস্পত্তির ফলে এলাকার জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকার আইনশৃংখলা পরিস্থতি বজায় রাখতে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের মহতি উদ্যোগের জন্য অভিনন্দন জানিয়েছেন সমঝোতায় উপনিত পক্ষদ্বয় ছাড়াও কলকলিয়া ইউনিয়নের সর্বমহলের জনসাধারণ। জটুটে/ এহাই