স্টাফ রিপোর্ট ঃ ভারতের উজানডিহির পীর সাহেব হযরত মাওলানা সায়্যিদ মোস্তাক আহমদ আল মাদানী বলেছেন হযরত মুহাম্মদুর রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন রবিউল আউয়াল হচ্ছে রাসুলের আদর্শ তুলে ধরার মাস। ঈমানদার মুসলমানদের খুশি জাহির করার মাস।
এ মাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কিরাম নবীজির মিলাদ এবং সিরাত মানুষের মধ্যে তুলে ধরেন যাতে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ পরিপূর্ণভাবে অনুসরণ করে তাদের জীবনকে সুন্দর করে সাজাতে পারে।
আজ রবিবার ( ১৫ অক্টোবর) জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্র সংসদ আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদরাসার কনফারেন্স হলে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ ও ছাত্র সংসদের সভাপতি বিশিষ্ট লেখক গবেষক আলহাজ্ব ডক্টর মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম পারভেজ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারতের উজানডিহীর পীর আল্লামা সায়্যিদ মোস্তাক আহমদ মাদানী উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্র সংসদের ভিপি সৈয়দ মামুন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিলাউড়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, রসূলগঞ্জ জামিয়া কুরআনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মোঃ মানিক, হযরত শাহজালাল দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা নজিপুরের প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাইয়ুম।
মাদ্রাসার ছাত্র মোঃ শাহরিয়ার হোসাইনের কুরআন তেলাওয়াত ও শিপন আহমদের নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে বক্তব্য রাখেন ছাত্র সংসদের পক্ষে মোহাম্মদ জাহিদ হাসান, তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলা প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান ।
এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সাবেক সহ সভাপতি আব্দুর রউফ,মিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, গভর্নিং বডির সদস্য মোঃ হেলাল উদ্দিন,
সাবেক সদস্য ম্যানেজিং কমিটি আব্দুল কাদির, দারুল কেরাত মজিদিয়া ফুলতলী হলিয়ার পাড়া মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল মতিন সাবেক সদস্য ম্যানেজিং কমিটি আতাউর রহমান, মিরপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি শফিক উদ্দিন, বশির উদ্দিন, নুরুল ইসলাম, সদস্য ম্যানেজিং কমিটির মিরপুর পাবলিক হাই স্কুল, নাজিম উদ্দিন, মোঃ তেরাব আলী মনির উদ্দিন, তোরন আলী, সাব্বির আহমদ, চেরাগ আলী, হাফিজুর রহমান, নেপুর আহমদ, আব্দুল কাদির, আব্দুল আলিম, হাফিজ মওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা হাবিবুর রহমানহাফিজ শাহাবুদ্দিন কারী মোহাম্মদ মামুন।

জটুডে /এহাই