মিরপুরের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জমির উদ্দিনের ইন্তেকাল! পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সহ আওয়ামী লীগের শোক প্রকাশঃ

স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর উপজেলার ৩-নং মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হলিয়ারপাড়া গ্রামের কৃতি সন্তান মো. জমির উদ্দিন ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ রবিবার ( ১২ নভেম্বর) সন্ধ্যায় ইন্তেকাল করেন। মরহুমের জানাজার নামাজ আগামী কাল সোমবার (১৩ নভেম্বর) বেলা ২.০০ টায় হলিয়ারপাড়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

শোক প্রকাশঃ মরহুম জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আকমল খান,উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি হাসান আদিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
জটুডে /এহাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *