স্টাফ রিপোর্ট ঃ জগন্নাথপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম রাজুর পিতা ডাক্তার আবুল হাসিম ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি,,,,,, রাজিউন)
আজ শনিবার বেলা দেড়টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল রবিবার বেলা দুইটায় হবিবপুর -কেশবপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিশিষ্ট ব্যাবসায়ী সমাজসেবক ডাক্তার আবুল হাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর – শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সাবেক সহ সভাপতি আনহার মিয়া,আব্দুল কাইয়ুম মশাহিদ আকমল খান,সাবেক যুগ্ম সম্পাদক লুতফুর রহমান, সুজিত কুমার রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মুজিবুর রহমান মুজিব,ফিরোজ আলী,মাসুম আহমদ,
উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন,সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমদ,কলেজ ছাত্র লীগের সভাপতি হাসান আদিল, বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জটুডে /এহাই