স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে বৈষম্য, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
মতবিনিময় সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েস৷
মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমেদ, যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, যুগ্ম-আহবায়ক রাসেল বক্স, যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান,
যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুল মুহিত, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল মিয়া, যুগ্ম-আহবায়ক আব্দুল বশির রুহেল, যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া, যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, যুগ্ম-আহবায়ক আকমল হোসেন, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি সহ জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদল আহবায়ক কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জগন্নাথপুর উপজেলার ৮টি ইউনিয়ন যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদলের সদস্য বৃন্দ ও জগন্নাথপুর পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ডের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত বলেছেন দলকে গতিশীল করতে যুবদলের সকল নেতাকর্মীদের একসাথে কাজ করে যেতে হবে ৷ মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে৷
সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ কয়েস বলেছেন যুবদলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাক্রমে যুবদলের নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷
মতবিনিময় সভায় বিএনপি চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক তারেক রহমান সুস্থতা কমনা করা হয়৷