০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Update Time : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 31

স্টাফ রিপোর্টঃ
পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এ শ্লোগান ধারণ করে জগন্নাথপুর উপজেলায় ক্যাশলেস লেনদেন গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১০ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি এর সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন।

এসময় পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক, শাখার অন্যান্য কর্মকর্তা এবং শাখার ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ গ্রাহকগন উপস্থিত ছিলেন।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি দেশের সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ডিজিটাল সেবা সম্প্রসারণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।
এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের কাছে পূবালী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা তুলে ধরা হয় এসব সেবার মধ্যে রয়েছে, অ্যাপস ব্যাংকিং (Pubali Pi Banking), ইলেকট্রনিক KYC এর মাধ্যমে সহজে হিসাব খোলা, CRM ও ATM বুথের মাধ্যমে নগদ জমা ও উত্তোলন, QR ও POS ভিত্তিক লেনদেন সহ নানান সুবিধা।
উল্লেখ্য, এসব সেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে এবং বাহিরে নিরাপদ ও ঝামেলামুক্ত ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারছেন, যা একটি স্মার্ট ও প্রযুক্তি নির্ভর ক্যাশলেস ব্যাংকিংয়ে এর দিকে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ০৭:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬