জগন্নাথপুরে অল টাইম ক্লিনের সাংগঠনিক টি-শার্ট উন্মোচন
- Update Time : ১২:২৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 19
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে সামাজিক সংগঠন “অল টাইম ক্লিন”-এর প্রথম সাংগঠনিক টি-শার্ট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের দুই উপদেষ্টা জামাল উদ্দিন বেলাল, মকবুল হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী মোঃ আকমল হোসেন ভূঁইয়া, সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, প্রতিষ্ঠাতা ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহিম আফ্রিদি, কোষাধ্যক্ষ সায়েম আহমদ, প্রচার সম্পাদক মুবিন উদ্দিন, সিনিয়র সদস্য জহির উদ্দিন, কার্যকরী সদস্য আল আমিন রাজা, উসমান আলী, রাফিকুল আলম ইমরান, রবিউল ইসলাম ইমরান, ফয়জুর রহমান, নাদিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করনের প্রত্যাশা ব্যক্ত করেন। এবং ভবিষ্যতে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জটুডে/এম, আর

















