০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর -পাগলা আঞ্চলিক মহাসড়কের ডাবর এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত

  • Update Time : ০২:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 16

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ-সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর -ডবর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন অপর সহযোগী মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১১ মে)বিকাল সাড়ে ৪ টায় দরগাপাশা ইউনিয়নের সিচনী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের পুত্র এবং আহত সাকিবুর ইসলাম(১৫) একই গ্রামের সফিকুল ইসলামের পুত্র। নিহত নিরব মিয়া ও সাকিবুর ইসলাম আক্তাপাড়া মাদরাসার ৭ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(১১ মে) বিকাল সাড়ে ৪ টায় নিহত নিরব মিয়া তাহার চাচার মোটর সাইকেলযোগে সহপাঠি সাকিবুল ইসলামকে সাথে নিয়ে ডাবর-জগন্নাথপুর সড়কে মোটর সাইকেল চালিয়ে পাগলা বাজারে যায়। পাগলা বাজার থেকে ফেরার পথে পথিমধ্যে সিচনী ব্রিজ এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারায় এবং রাস্তায় পাশে থাকা গাছের সাথে স্বজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেরই নিরব মিয়া মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। মুমূর্ষ ও আহত অবস্থায় সাকিবুর রহমানকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার চাচা সাদেক মিয়া।

তাৎক্ষণিক খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে মৃত নিরব মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন । পরে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত নিরবের বাবার চাচাতো ভাই সাদেক মিয়া জানান, নিরব মিয়া তার চাচার নতুন মোটর সাইকেল পরিবারের কাউকে না বলে বাড়ি থেকে পাগলা বাজার থেকে আসার পথে সিচনী ব্রিজ এলাকায় দ্রুত গতিতে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিরব মারা যায়। জটুডে/এহাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর -পাগলা আঞ্চলিক মহাসড়কের ডাবর এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত

Update Time : ০২:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬