জগন্নাথপুরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন ৭ জন
- Update Time : ১১:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 24
স্টাফ রিপোর্টার:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। ২০ মে শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে উপজেলা পর্যায়ে এই নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।
নির্বাচিত শিক্ষকবৃন্দরা হলেন—লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক,হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভিন,ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উল মামুন,ওয়ারিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা জাহেদা বেগম,রতিয়ারপাড়া বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চক্রবর্তী,পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদুর রহমান,
মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিভা রাণী দাস।
শিক্ষা ক্ষেত্রে দক্ষতা,শিক্ষার মানোন্নয়ন,শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতা,বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদানের ভিত্তিতে তাদের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।আগামী কাল বুধবার (২০ মে) অনুষ্ঠিতব্য শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষকদের সুনামগঞ্জ পিটিআই কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মঙ্গলবার(১৯ মে) জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুল আলম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্বাচিত শিক্ষক বৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিক্ষক সমাজের এমন স্বীকৃতিতে উপজেলার শিক্ষাঙ্গনে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের সম্মাননা শিক্ষকদের আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে, যা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জটুডে/এহাই











