জগন্নাথপুর উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন
- Update Time : ১০:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / 1
স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ডেকোরেটার্স মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টায় জগন্নাথপুর পৌর শহর মাহিমা পার্টি সেন্টারে উপজেলার সকল ডেকোরেটার্স মালিকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমানকে আহবায়ক ও মোঃ মকবুল হোসেন ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আলমগীর আনু, মোঃ কাহার মিয়া, মোঃ জামাল হোসেন, মোঃ রফিজ আলী, মোঃ আজিজুর রহমান, মোঃ সুজাত মিয়া, মোঃ আলফো মিয়া, মোঃ শাজাহান মিয়া, মোঃ ওয়ারিফ উদ্দিন, মোঃ হেলাল মিয়া, বিজয় বৈদ্য, মোঃ শাহার আলী, মোঃ আবির মিয়া,
মোঃ সাবের মিয়া, মোঃ আবু সালে, মোঃ সায়মন মিয়া, মোঃ হারিস খাঁ, মোঃ টিপু মিয়া, মোঃ সিদ্দিক আলী, মোঃ জুবায়ের মিয়া। ডেকোরেটর মালিক সমিতির সদস্য বৃন্দ জানান, আংশিক সময়ের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সময় শেষ হলেই, জগন্নাথপুর উপজেলা ডেকোরেটরর্স মালিক সমিতি মত বিনিময়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। নব গঠিত আহবায়ক কমিটি জগনাথপুর উপজেলাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
















