০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার

  • Update Time : ০৫:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 16

স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জে ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস এর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক এর বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবীণ নাগরিকরা আমাদের সমাজের সম্পদ ও পথ প্রদর্শক। জীবনের শেষ সময়ে তাঁরা যাতে মর্যাদাপূর্ণ, নিরাপদ ও যত্নশীল পরিবেশে জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সামাজিক ও পারিবারিক স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহীদুল ইসলাম।

তিনি প্রবীণদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আইনি সুরক্ষা বিষয়সমূহ প্রবন্ধ্যের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।

এসসময় সেমিনারে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অবঃ) শেরগুল আহমেদ সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ।

সেমিনারে বক্তারা প্রবীণদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজীকরণ এবং সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জটুডে /ছানু

Please Share This Post in Your Social Media

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার

Update Time : ০৫:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬