০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : ০৬:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 11

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা)
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ (১৫ আগস্ট ২০২৬ তারিখে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৈপ্লবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা সরাসরি যুক্ত হয়ে এই আয়োজনে অংশ নেয়।
​ভিডিও কনফারেন্সিংয়ের ধারাবাহিকতায় নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রান্ত থেকে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয় নেত্রকোণা জেলা। নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  খন্দকার মুশফিকুর রহমানের সঞ্চালনায় জেলা প্রান্তের অনুষ্ঠানটি পরিচালিত হয়।
​উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক (অ্যাডভোকেট)  মো: নুরুজ্জামান এবং নেত্রকোণা জেলার পুলিশ সুপার  মো: তরিকুল ইসলাম।
​অনুষ্ঠানের মূল প্রাণ—অবসর ভাতা ও কল্যাণ সুবিধার উপকারভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ স্বশরীরে উপস্থিত থেকে কর্মসূচীকে সাফল্যমণ্ডিত ও পূর্ণতা দান করেন।
​দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ শিক্ষক-কর্মচারীদের এই প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান কর্মসূচীকে শিক্ষকসমাজের প্রতি রাষ্ট্রের দায়িত্বশীলতা ও সম্মানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সময়োপযোগী উদ্যোগ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ভবিষ্যৎ জীবনযাত্রায় কাঙ্ক্ষিত স্বস্তি, আর্থিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

অবসর ভাতা ও কল্যাণ সুবিধা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Update Time : ০৬:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬