১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গঠিত; সভাপতি আমিনুল, সম্পাদক মনোয়ার

  • Update Time : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 7

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আলহাজ্ব আমিনুল হককে সভাপতি ও মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির আহমদ নতুন এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে আলহাজ্ব আমিনুল হক সভাপতি এবং আবুল কাশেম কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি পদে রয়েছেন আবু তাহের, আবু সাঈদ, জামাল উদ্দিন ও ওসমান গনি।

মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং এরশাদ কোম্পানিকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই রাসেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হোসেন আলীকে।

এ ছাড়া ওমর ফারুককে অর্থ সম্পাদক, জিয়াউদ্দিন জিকুকে সহ-অর্থ সম্পাদক, মো. শাকিলকে প্রচার সম্পাদক এবং নেওয়াজ শরীফকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর ছবুর। সমাজসেবা সম্পাদক করা হয়েছে মোহাম্মদ হারুনকে এবং সহ-সমাজসেবা সম্পাদক করা হয়েছে আহমদ ছফাকে।

আয়োজকরা জানান, সংগঠনকে আরও গতিশীল করা এবং পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের সবার সম্মতিক্রমে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হবে।

কমিটি ঘোষণার পর উপস্থিত নেতৃবৃন্দ ও শ্রমিকরা নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে নবনির্বাচিত কমিটির সাফল্য, সংগঠনের ঐক্য এবং পরিবহন শ্রমিকদের কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

লোহাগাড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গঠিত; সভাপতি আমিনুল, সম্পাদক মনোয়ার

Update Time : ১০:১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬