কানাডায় সেপ্টেম্বরে ৬৮ হাজার চাকরি হারালো, বাড়ল বেকারত্ব!
- Update Time : ০৮:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 9
কানন জামান
উইনিপেগ, মানিটোবা, কানাডা
কানাডার শ্রমবাজারে বড় ধাক্কা। পরিসংখ্যান কানাডার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশটিতে মোট ৬৮,০০০ চাকরি কমেছে। এটি টানা দ্বিতীয় মাসের পতন, এর আগে আগস্টে ৪২,০০০ চাকরি কমেছিল।
এই চাকরি হ্রাসের ফলে দেশটির বেকারত্বের হার সামান্য বেড়ে ৬.৪% থেকে ৬.৫% হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ণকালীন (৩৫,০০০) এবং খণ্ডকালীন (৩৩,০০০) উভয় ধরনের চাকরিই।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তরুণরা। ১৫-২৪ বছর বয়সী যুবকরা এক মাসেই ৪৮,০০০ চাকরি হারিয়েছেন। পাশাপাশি ২৫-৫৪ বছর বয়সী নারীরা হারিয়েছেন ২৮,০০০ চাকরি। যদিও যুব বেকারত্বের হার প্রায় অপরিবর্তিত থেকে ১৩% রয়েছে।
খাতভিত্তিক হিসাবে, শিক্ষা খাতে ৩৫,০০০, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা খাতে ২৩,০০০ এবং উৎপাদন খাতে ১৩,০০০ চাকরি কমেছে, যা ইঙ্গিত দেয় যে চাকরি হ্রাস বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরেই ছড়িয়ে পড়েছে।



















