০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি

  • Update Time : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 13
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের অনন্তপুর গ্রামে গড়ে উঠেছে নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপির ব্যতিক্রমী প্রতিষ্ঠান ‘নারীনেত্র কারুপণ্য’। পিছিয়ে পড়া নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি গ্রামীণ ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তিনি।

প্রতিষ্ঠানটিতে তৈরি করা হয় দৃষ্টিনন্দন পোশাক, শিশু ও বড়দের বিভিন্ন ধরনের পোশাক, ছেলেদের প্যান্ট, টি-শার্ট এবং পরিবেশবান্ধব চট ও টিস্যু কাপড়ের তৈরি নানা ধরনের ব্যাগ।

অদম্য এই নারী উদ্যোক্তা এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার নারীকে বুটিক, দর্জির কাজসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। তার উদ্যোগে প্রশিক্ষিত নারীরা দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।

সম্প্রতি এই নারী উদ্যোক্তার সাফল্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে সরেজমিনে ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপির উদ্যোগ ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তার অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি

Update Time : ১০:১৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬