চুনতি ডট কম ম্যারাথন এর চেয়ারম্যান মাসুদ খানের সাথে কমিটির মতবিনিময়
- Update Time : ০৮:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 3
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)
ঐতিহাসিক চুনতি ডট কম ম্যারাথন ২০২৬ এর সম্মানিত চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চুনতির কৃতি সন্তান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মানিত চেয়ারম্যান এবং চুনতি ডট কম ম্যারাথন ২০২৬ এর চেয়ারম্যান জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ এর সঙ্গে ম্যারাথন পরিচালনা কমিটির সদস্যদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা গত ২১ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুনতি সমিতি ঢাকার সভাপতি আসাদ খান, চুনতি ডট কম ম্যারাথন ২০২৬ এর প্রধান সমন্বয়ক ছাইফুল হুদা ছিদ্দিকী, সদস্য সচিব কাজী আরিফুল ইসলাম, ম্যারাথনের উপদেষ্টা ও কেআরএসএম গ্রুপের জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) নুরুল হুদা ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জাবেদ আব্বাছ ছিদ্দিকী, যুগ্ম সদস্য সচিব মাহমুদ জামান খান, যুগ্ম সদস্য সচিব শাহাদাত খান ছিদ্দিকী, যুগ্ম সদস্য সচিব মাহমুদূর রহমান ছিদ্দিকী তোয়াফ, যুগ্ম সদস্য সচিব নাজেম উদ্দিন ছিদ্দিকী, রেস ডিরেক্টর কাজী শরিফুল ইসলাম, ম্যারাথন ২০২৬ এর সদস্য ইঞ্জিনিয়ার সমির উদ্দিন, মাহির ছিদ্দিকী প্রমুখ।
মতবিনিময় সভায় আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য চুনতি ডট কম ম্যারাথন ২০২৬ – ৫ম আসর সফলভাবে আয়োজনের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি, চলমান কার্যক্রম, সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্মানিত চেয়ারম্যানের সামনে তুলে ধরা হয়।



















