নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিমানের উদ্বোধন করেন জেলা প্রশাসক
- Update Time : ১২:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 18
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিততে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। মঙ্গলবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ার ঐতিহ্যবাহী লকমা জমিদার বাড়ি চত্বরের আগাছা নিজ হাতে কেটে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় ইউপি ও বিডি ক্লিন জেলা কমিটির সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। জমিদার বাড়ির আশপাশের ঝোপ-জঙ্গল, আগাছা, দূরগন্ধ পানি ও ময়লা আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেন উপস্থিত স্থানীয়দের। বাসা বাড়ির আশপাশ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ময়লা আবর্জনা ও দূর
গন্ধ যুক্ত পানিতে ডেঙ্গু মশা বাসা বাঁধে। নিয়মিত এসব স্থানগুলো পরিস্কার রাখতে হবে বলেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিনের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।




















