জগন্নাথপুরে নানান আয়োজনে সম্পন্ন হয়েছে মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৩ তম প্রয়ান দিবস

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে ২দিন ব্যাপী নানান আয়োজনে লোক ঐতিহ্যের ধারক বৈঞ্চব পদাবলীর মহা রাজা মরমী সাধক কবি রাধারমন দত্তের ১০৩ তম প্রয়ান দিবস সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদ রাধারমন দত্তের স্মৃতি বিজড়িত জন্ম মাটি জগন্নাথপুর

উপজেলার পৌর শহরের কেশবপুরে রাধারমন স্মৃতি কমপ্লেক্্েরর নির্ধারিত স্থানে শুক্র ও শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন ছাড়াও উৎসব প্রাঙ্গনে বসে গ্রামীণ সংস্কৃতির মেলা। বিপুল সংখ্যক ভক্ত অনুরাগীদের পাশাপাশি সংগীত ও বিনোদন প্রেমিদের উপস্থিতিতে রাধারমন

স্মৃতি কমপ্লেক্্েরর নির্ধারিত স্থানসহ পুরো এলাকা জুড়ে বিপুল আনন্দ উৎসবের সৃষ্টি হয়। শুক্রবার প্রয়ান দিবস উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্টানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন রাধারমন দত্ত ছিলেন উপমহাদেশের একজন আধ্যাত্মিক মহান সাধক কবি।

ইতোমধ্যে রাধারমনের স্মৃতিকে জাগ্রত করে রাখতে রাধারমন স্মৃতি কমপ্লেক্্র নির্মান কাজ দ্রুত শুরু করনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাংস্কৃতিক পরিষদের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্তপালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া শাহজালাল কলেজের অধ্যক্ষ এম এ মতিন, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলার তাজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া,

রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মূখ সাংবাদিক আনহার মিয়া মুন্না, পৌর কাউন্সিলার দিলোয়ার হোসাইন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।

১ম দিনের সাংস্কৃতিক অনুষ্টানের শিল্পী ও যন্ত্র শিল্পী অর্থায়ন করেছেন লন্ডন প্রবাসী মো: জিলু মিয়া। অনুষ্টানে সংগীত পরিবেশন করেন প্রবীণ শিল্পী মকদ্দুছ আলম উদাসী, ঢাকার শিল্পী দ্বিপা মনি সরকার, কুষ্টিয়ার শিল্পী লাবণী সরকার, জগন্নাথপুরের শিশু শিল্পী প্রতিব্রতা দেব স্নেহা, বেতারের বাউল শিল্পী শাহ মো: ছুরত আলী,

রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের শিল্পী শাহ মো: হারুন মিয়া, ফয়ছল গনি শাহ, শিল্পী তাসলিমার অর্থায়নে কামার কালের মো: জুয়েল মিয়া, নবীগঞ্জ উপজেলার মিলনগঞ্জের তাসলিমা আক্তার তাসলি।

২য় দিন শনিবার সাংস্কৃতিক অনুষ্টানে রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী কেশবপুর এলাকার বাসিন্দা সমাজ কর্মী রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মূখ সাংবাদিক আনহার মিয়া মুন্নার সার্বিক অর্থায়নে সংগীত পরিবেশন করেছেন ঢাকার শিল্পী ঝিনুক দেওয়ান, দিপ্তী সরকার, কামাল হোসেন,

প্রবীণ শিল্পী মকদ্দুছ আলম উদাসী, জগন্নাথপুরের শিশু শিল্পী প্রতিব্রতা দেব স্নেহা, বেতারের বাউল শিল্পী শাহ মো: ছুরত আলী, রাধারমন সমাজ কল্যান সাংস্কৃতিক পরিষদের শিল্পী শাহ মো: হারুন মিয়া, ফয়ছল গনি শাহ। এবং জগন্নাথপুর শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পীগোষ্টী ছাড়াও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেছেন।

রাধারমন দত্তের প্রয়ান দিবস উপলক্ষ্যে ২দিন ব্যাপী আয়োজিত অনুষ্টান সুন্দর ও সুশৃংখল ভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসন, জনপ্রতিনিধি, এলাকাবাসী সহ অনুষ্টানে বিভিন্ন দায়িত্বে থাকা পরিষদের সদস্যদের প্রতি অভিনন্দন ও

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাধারমন সমাজকল্যান সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়া, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলার তাজিবুর রহমান, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আনহার মিয়া মুন্নাসহ পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

জগন্নাথপুর টুডে/১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *