মো:আব্দুল হাই:
জগন্নাথপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক দ্রব্য উদ্ধার ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৬ষ্ট বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হয়েছেন মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
সোমবার (১২ নভেম্বর) সুনামগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আইন শৃংখলা নিয়ন্ত্রনে দিক নির্দেশনার জন্য পুলিশ সুপার বরকতুল্লাহ খানকে অভিন্দন জানিয়েছেন জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। পাশাপাশি আন্তরিক ভাবে কাজ করার জন্য থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সততা দক্ষকতা আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন কারী সদা হাস্যজ্জ¦ল সাহসী চৌকস পুলিশ কর্মকতা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর থানার আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড ও সনদ পেয়েছেন।
গত ২৩ অক্টোবর ঢাকায় মানবাধিকার জোটের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্টানে তাকে এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে। তাকে দেয়া সনদ পত্রে উল্লেখ করা হয়, আন্তরিকতার সাথে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রেখেছেন, নিঃসন্ধেহে এই অবদান কৃতিত্বপূর্ণ। আপনি দেশ ও জাতির গৌরব, মহতি কর্মকান্ড দেশ ও জাতীর অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে।
অনুষ্টানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম পি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এম পি, মানবাধিকার জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা, প্রধান উপদেষ্টা বিচারপতি সিকদার মকবুল হক, মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক সহ গুনীজন এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য অবদান এবং সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিল করায় চলতি বছরের ১১ আগষ্ট সুনামগঞ্জ পুলিশ লাইনসে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় ৫ম বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি হয়েছিলেন। এপ্রিল মাসে গণধর্ষন মামলার মূল রহস্য উৎঘাটন আসামী গ্রেফতারসহ গুরুত্বপূর্ন ভুমিকায় ও জুন মাসে গ্রেফতারী পরোয়ানা তামিল,
আইনশৃংখলা নিয়ন্ত্রনে বিশেষ ভুমিকা রাখায় এবং জুলাই মাসে একই অবদানের জন্য ও গত বছরের নভেম্বর মাসে অস্ত্র উদ্ধার, ডাকাত এবং সাজাপ্রাপ্ত আসামীসহ অপরাধ দমনে বিশেষ ভুমিকা রাখায় জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জেলার শ্রেষ্ট হয়েছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।তাকে শ্রেষ্ট সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান।
এদিকে অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জগন্নাথপুর থানায় যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধী গ্রেফতার, কুখ্যাত চোর,ডাকাত অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং থানার প্রতিটি এলাকায় আইন শৃংঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করনে প্রসংশিত হয়েছেন।
অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী তার এই সাফল্যের জন্য জেলার পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান, জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ ও জগন্নাথপুর থানার অফিসার ফোর্স এবং জনসাধারণের প্রতি অভিন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্ম জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন।
জ.টুডে- বি ডি নাথ