জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলীর মতবিনিময়

স্টাফ রিপোর্ট:
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সাথে ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলীর মতবিনিময় অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর পৌর শহরের অভিজাত মাহিমা রেস্টুরেন্টের কনফারেন্স হলে মধ্যহৃভোজ শেষে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় মতবিনিময়কালে জগন্নাথপুর উপজেলার পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা

মধ্যপ্রাচ্যের ওমান আওয়ামী লীগের সাবেক সভাপতি সমাজসেবী জাহাঙ্গীর আলী আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী এম এ মান্নানকে বিজয়ী করতে নির্বাচনী সকল কার্যক্রমে অংশ গ্রহনের প্রতিশ্রুতি দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান,

জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আসম আবু তাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া,সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ প্রমূখ।

জগন্নাথপুর টুডে/ বি ডি নাথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *