জগন্নাথপুরে মুক্তিযুদ্ধের সংগঠক আবুল বশর আনসারীর দাফন সম্পন্ন, জানাযায় শোকার্ত মানুষের ঢল

মো: আব্দুল হাই:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী, সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সংগঠক, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ নেতা কবি ও লেখক আবুল বশর আনসারীর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার আছরের নামাজের পর সিলেট মহানগরীর চৌকিদেখীস্থ জামে মসজিদে জানাযা নামাজ শেষে হযরত নাছির উদ্দিন সিপাহশালা (রহ:) মাজারের গোরস্থানে মরহুমের মায়ের কবরস্থানের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মরহুম কবি আবুল বশর আনসারীর ভাতিজা সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, সাধারন সম্পাদক সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এনামুল কবির ইমন

এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীন নেতা নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, কোষাধ্যক্ষ সাংবাদিক ইশতিয়াক আহমদ শামীম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,

জেলা আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি আরজ আলী, সিলেট জেলা যুবলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম, হলিয়ারপাড়া সিনিয়নর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক,

সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আকমল খান, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, মরহুম কবি আবুল বশর আনসারীর ভাতিজা নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর শাখার সভাপতি জাহেদ আহমদ,

মরহুমের ছেলে যুক্তরাজ্যের ইনভেস্টমেন্ট ব্যাংকার আবুল হাসনাত আনসারী, ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য আমজাদ সোলেমান আনসারী ও রাহিল আক্তার আনসারী সহ সহস্্রাধিক ধর্মপ্রান মুসল্লীগনের উপস্থিতিতে জানাযার নামাজ পূর্ব মরহুমের কপিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ,

সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বনগাঁও ছাত্র পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে মরহুম কবি আবুল বশর আনসারীর মায়ের কবর স্থানের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, কবি আবুল বশর আনসারী মঙ্গলবার পূর্ব লন্ডনের হ্যাকনি হমারটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯২ বছর বয়সী ৩ ছেলে ২ মেয়ের জনক মরহুম কবি আবুল বশর আনসারী জীবনের শেষ সময় বাংলাদেশে কাটাতে চেয়েছিলেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পূর্ব লন্ডনের হ্যাকনি হমারটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মৃত্যুর আগে আবুল বশর আনসারীর শেষ ইচ্ছা ছিল সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় মায়ের কবরের পাশে যেন তাকে দাফন করা হয়। তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করতে মরহুমের মেয়ে ব্রিটেনের টাওয়ার হেমলেটসের দুই বারের কাউন্সিলর জেনিত রহমান এবং ছেলে ইনভেস্টমেন্ট ব্যাংকার আবুল হাসনাত আনসারী,

ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য আমজাদ সোলেমান আনসারী ও রাহিল আক্তার আনসারী লন্ডন থেকে শনিবার (১ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী বিমান বন্দর থেকে মরদেহ সিলেট নগরীর চৌখিদেখীস্থ বাসভবন নিয়ে আসা হয়। এসময় পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের করুন আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।

সেখানে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনসাধারন শেষ বারের মতো আবুল বশরের মরদেহ দেখতে ছুটে আসেন। ত্রিকালদর্শী আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ কবি ও লেখক আবুল বশর আনসারীর কংগ্রেস, মুসলিম লীগ হয়ে সুনামগঞ্জ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছে রাজনীতির বর্ণাঢ্য অতীত।

ভারতের স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে আবুল বশর সক্রিয় ভূমিকা রেখে ছিলেন। ব্রিটেনে বাঙালি কমিউনিটির সুদৃঢ় অবস্থানের পেছনেও অন্যন্য অবদান ছিল। মরহুম আবুল বশর আনসারী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রবীন নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মরহুম আব্দুর রইছের ভাই।

এদিকে মরহুম আবুল বশর আনসারীর প্রথম জানাযার নামাজ লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্টিত হয়।

জগন্নাথপুর টুডে/১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *