জগন্নাথপুরে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল বশর আনসারীর কুলখানি সম্পন্ন

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী, সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সংগঠক, ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ নেতা কবি ও লেখক মরহুম আবুল বশর আনসারীর কুলখানি সম্পন্ন হয়েছে।

সোমবার ৩ ডিসেম্বর পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে মরহুম আবুল বশর আনসারীর বাড়ীতে কুলখানি অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম আবুল বশর আনসারীর ভাতিজা সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, জেলা আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আরজ আলী, ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের সহধর্মিনী ব্যারিষ্টার ফারজানা শিলা,

মরহুম আবুল বশর আনসারীর মেয়ে ব্রিটেনের টাওয়ার হেমলেটসের দুই বারের কাউন্সিলর জেনিত রহমান এবং ছেলে ইনভেস্টমেন্ট ব্যাংকার আবুল হাসনাত আনসারী, ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য আমজাদ সোলেমান আনসারী ও রাহিল আক্তার আনসারী, জগন্নাথপুর যুবলীগ নেতা নজরুল ইসলাম, দুলন আহমদ, বাবুল আহমদ, এমদাদ আহমদ, রাসেল চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা মামুন আহমদ,

জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মামুর আহমদ, মরহুম আবুল বশর আনসারীর ভাতিজা নিরাপদ সড়ক চাই ( নিসচা ) জগন্নাথপুর উপজেলা সভাপতি জাহেদ আহমদ সহ এলাকা বাসী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কবি আবুল বশর আনসারী মঙ্গলবার (২৭ নভেম্বর) পূর্ব লন্ডনের হ্যাকনি হমারটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আবুল বশর আনসারীর প্রথম জানাযার নামাজ লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এবং দ্বিতীয় জানাযার নামাজ শনিবার ১ ডিসেম্বর সিলেট মহা নগরীর চৌকিদেখীস্থ জামে মসজিদে অনুষ্টিত হয়। এদিকে কুলখানি অনুষ্টান শেষে বনগাঁও গ্রামে কবি আবুল বশর আনসারী স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেছেন ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন তার সহধর্মিনী ব্যারিষ্টার ফারজানা শিলা,

মরহুম আবুল বশর আনসারীর মেয়ে ব্রিটেনের টাওয়ার হেমলেটসের দুই বারের কাউন্সিলর জেনিত রহমান এবং ছেলে ইনভেস্টমেন্ট ব্যাংকার আবুল হাসনাত আনসারী, ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য আমজাদ সোলেমান আনসারী ও রাহিল আক্তার আনসারী প্রমূখ।

জ.টুডে- বি ডি নাথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *