স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরের কৃতি সন্তান ডা: মধু সুধন ধর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদোন্নতি হওয়ায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডট কম’র নির্বাহী সম্পাদক পৌর শহরের ছিক্কা এলাকার বাসিন্দা মো: এনামুল হক এনাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সম্মাননা ক্রেষ্ট প্রদান শেষে মো: এনামুল হক এনাম চিকিৎসা সেবায় সুনাম অর্জনকারী পদোন্নতি প্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরকে অভিন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের পাশাপাশি উপজেলা বাসীর চিকিৎসা সেবায় আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডা: শারমিন আরা আশা, মেডিকেল অফিসার (আরএমও) ডা: মো: সায়খুল ইসলাম, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে, সিনিয়র সহকারী শিক্ষিকা ফাহিমা বেগম, সমাজ কর্মী মুজিবুর রহমান চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টোরকিপার প্রশান্ত কুমার চক্রবর্তী, অফিস সহকারী পরেশ চন্দ্র দাস, অফিস সহকারী সুহেল মামুন প্রমূখ।
জ.টুডে- বি ডি নাথ