জগন্নাথপুরে জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা ॥ এই মুহুর্তে দেশের মানুষ উন্নয়ন চায়: এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন অতীতের ভুল ভ্রান্তি মন থেকে ছেড়ে দিয়ে আবারো আমাকে নির্বাচিত করুন। তিনি বলেন আমি শৃংখলায় বিশ্বাস করি আমি আপনাদের সাথে কাজ করে আনন্দ পেয়েছি, যে কদিন বেচে থাকবো সে কদিন আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমাকে বিশ্বাস করে নির্বাচনে মনোনয়ন দিয়েছেন নেত্রীর কথা শেষ কথা নয় ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথাই হল শেষ কথা। তিনি বলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম অত্যন্ত সুশৃংখল ভাবে পরিচালিত হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক আদর্শ এক জিনিষ সেখানে অনেক ভিন্নতা আছে, কিন্তু উন্নয়নে কোন ভিন্নতা নেই।

সেতু সড়ক কালভার্ট বিএনপির নয় আওয়ামী লীগের নয় এসব দেশের সকল মানুষের। তিনি বলেন এই মুহুর্তে দেশের মানুষ উন্নয়ন চায় আমাদের প্রয়োজন উন্নয়ন দারিদ্রবিমুচন ক্ষুদা দূরীকরন । তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০টি বছর দেশে বিশাল পরির্বতন এসেছে আমরা তার সাথে কাজ করতে পেরে গৌরববোধ করছি। তিনি বলেন একটি সু সংগঠিত গনতান্ত্রিক মর্যাদা সম্পুর্ন গ্রহন মূলক আধুনিক রাষ্ট্র করার জন্য শেখ হাসিনা চেষ্টা করছেন। আমাদের সকলকে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানো প্রয়োজন।

আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানে জনপ্রতিনিধি সহ সর্বস্থরের জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি মঙ্গলবার ৪ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেন। মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা পরিষদ, পৌরসভা ও ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,

আওয়ামী লীগ নেতা আশার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী, আওয়ামী লীগ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, আওয়ামী লীগ নেতা পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা পরিষদ সদস্য হাজি মাহাতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌরসভার প্যানেল মেয়র ২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন প্রমূখ।

জ.টুডে- বি ডি নাথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *