স্টাফ রিপোর্ট:
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্টিত।
সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কবি ও লেখক দ্বীন মোহাম্মদ আরজুমন্দ আলীর বাড়ীতে আয়োজিত উঠান বৈঠকে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ স্বাধীনতা ও বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করে বলেন আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় যায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।
তিনি প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রসঙ্গে বলেন তিনি হচ্ছেন একজন সৎ ও দক্ষ ব্যক্তি তার নেতৃত্বে জগন্নাথপুর তথা জেলা ব্যাপী উন্নয়নের গনজোয়ার সৃষ্টি হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে এম এ মান্নানকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।
উঠান বৈঠকে যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ্ব আকমল খাঁন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
তিনি জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এ মান্নানের নেতৃত্বে জগন্নাথপুরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন উন্নয়নের গনজোয়ারকে ধরে রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে এম এ মান্নানকে বিজয়ী করতে সর্বস্থরের জনসাধারনের প্রতি অনুরোধ জানান।
ইসহাকপুর গ্রামের মুরব্বী জলাল মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হরুপ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন হিরা মিয়া, হাজী তোতা মিয়া, জমিল মিয়া, কাহার মিয়া, লেবু মিয়া, মনোয়ার আলী, এনামুল হক, আক্তার হোসেন, পাবেল মিয়া, সৈকত মিয়া, ছাদিক মিয়া, আয়ুব উল্লা, হাছন আলী, আব্দুল মালিক, দিলোয়ার আলী,
আফরুজ মিয়া, নুর উদ্দিন, ফটিক মিয়া, আশিক মিয়া, আব্দুল হাফিজ, আনোয়ার আলী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল মমিন নাসির, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খাঁন, পৌর ছাত্রলীগ নেতা সুজন আহমদ, স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য তাজুদ খাঁন, হাবীব মিয়া, পারভেজ, ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জামিল, নুরুল আমিন, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা দিলদার মিয়া, জাকির,সমরাজ আহমদ, তুফায়েল মিয়া প্রমূখ।
জগন্নাথপুর টুডে-১৮