স্টাফ রিপোর্ট:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচারনায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের নিজ এলাকায় এসেছেন মো: আব্দুল ওয়াহিদ ও আজহারুল ইসলাম কামালী।
ইষ্ট লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের জেনারেল সেক্রেটারী সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের কৃতি সন্তান মো: আব্দুল ওয়াহিদ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর গ্রামের কৃতি সন্তান মো: আজহারুল ইসলাম কামালী
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেন। এ সময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
জগন্নাথপুর টুডে-১৮