জগন্নাথপুরে মীরপুরের বিভিন্ন এলাকায় এম এ মান্নানের দিনভর নির্বাচনী গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্ট:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেছেন। পৃথক পথসভায় নৌকার সমর্থনে নারী পুরুষদের সরব উপস্থিতিতে এবং নৌকার মুহুর মুহু স্লোগানে মূখরিত হয়ে উঠে পুরো ইউনিয়ন।

ইসহাকপুর আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইন্সটিটিউট, বাউরকাপন মোড়, কেউনবাড়ি বাজার, আটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, ও শ্রীরামসি বাজারে পথসভা ও গণসংযোগ শেষে বিকেল ৪টায় মীরপুর ইউনিয়নের মীরপুর বাজারে বিশাল পথসভায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ জনপদের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের মহা বিপ্লব সৃষ্টি করেছেন উল্লেখ করে বলেন উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে সৎ ও অভিজ্ঞ নেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন আপনাদের কাঙ্গিত সেবা দিতে চাই, অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে উন্নয়নের স্বার্থে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করতে জনসাধারনের প্রতি অনুরোধ জানান। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি হরমুজ আলী,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,সহ-সভাপতি পৌরসভার মেয়র আব্দুল মনাফ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরীন, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, ইষ্ট লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওয়াহিদ, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া,

জগন্নাথপুর উপজেলা যুব লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, সাদেকুর রহমান সাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ডা: জাহিদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ দুলন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান রুবেল প্রমূখ।

জগন্নাথপুর টুডে-১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *