স্টাফ রিপোর্ট:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচারনায় যোগ দিতে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের নিজ এলাকায় এসেছেন লন্ডন মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের দানবীর হাসনাত আহমদ চুনু।
জগন্নাথপুর পৌর শহরের ইনাত নগর এলাকার কৃতি সন্তান হাসনাত আহমদ চুনু বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে বাংলাদেশের নিজ এলাকায় এসেছেন। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ রাজনীতির নিবেদিত কর্মী হাসনাত আহমদ চুনু অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সাথে আলাপকালে তিনি জানান, অতীতের চেয়ে এবারের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরত্বপূর্ণ। এই নির্বাচনের উপর বাংলাদেশের উন্নয়ন ও ভবিষ্যত নির্ভর করছে। নৌকা প্রতীকের বিজয় অর্জনে নির্বাচনী প্রচারনায় কাজ করতে আমি আমার নির্বাচনী এলাকায় এসেছি।
জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভাটি বাংলার সিংহ পুরুষ বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান একজন সৎ, দক্ষ, কর্মঠ ও যোগ্য ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরিত করতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব এম এ মান্নানকে বিজয়ী করতে সর্বস্থরের নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ জানান।
জগন্নাথপুের টুডে-১৮