নিজস্ব প্রতিনিধি::
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ শনিবার সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২৮ সহ¯্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
৬-১১ মাস বয়সী শিশুদেরকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আইইউ মাত্রা) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদেরকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা) খাওয়ানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার পৌরসভা সহ ৮টি ইউনিয়নে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট,
খেয়াঘাট সহ ২১৬টি কেন্দ্রে ২জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুষ্টু ও শান্তিপূর্নভাবে শিশুদের পরিবারের সদস্যদের অংশ গ্রহনে ২৮ সহ¯্রাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন হয়েছে।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর। পরে তিনি পৌরশহরের বাসুদেব বাড়ী মন্দিরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এসময় ডা: মধু সুধন ধর আজকের স্বদেশ ডটকমকে বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশুদের বিভিন্ন রোগ প্রতিরোধ করা লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইনের অংশ হিসেবে
জগন্নাথপুর উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জগন্নাথপুর উপজেলার শত ভাগ শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এদিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ের ইছগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. সাখাওয়াত হোসেন।