জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টঃ

জগন্নাথপুর উপজেলা প্রশাসনে আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ফারজানা আক্তার,জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম,শিক্ষা অফিসার জয়নাল আবেদিন,মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান, বিউবো’র উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান,জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, দৈনিক মানবজমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল হাই,জাপা নেতা আব্দুল মনাফ প্রমূখ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোশ জনক রয়েছে উল্লেখ করে মাদক সহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহবান জানানো হয়। এবং আইনশৃঙ্খলায় বিশেষ অবদান ও সাহসী ভূমিকা রাখায় জগন্নাথপুর থানার এস আই হাবিবুর রহমান পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাষ্ট্রপতি পদক পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ফেব্রুয়ারি থেকে সপ্তাহ ব্যাপি বই মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।এ ছাড়াও জগন্নাথপুর পৌর শহরকে যানজট মুক্ত রাখতে এবং ফিটনেস বিহিন যানবাহন চলাচল বন্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয় ।এবং চলতি বোরো মৌসুমে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাওরের ফসল রক্ষা বাধঁ ইতোমধ্যে সন্তোশ জনক ভাবে চলছে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে হাওর রক্ষা বাধঁ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ সরকার ,এলজিইডির প্রকৌশলী গোলাম সারোয়ার ,খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী ,নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান,রাণীগঞ্জ ইনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা ,আশারকান্দি ইনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী ,পাটলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওযাহিদুর রাজা প্রমূখ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *