পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নানের সাথে যুুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টঃ
যুক্তরাজ্যের ইষ্ট লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের জেনারেল সেক্রেটারী জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল ওয়াহিদের আমন্ত্রনে তার বাসভবনে আসেন একাদশ জাতীয় নির্বাচনে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান।শুক্রবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশাল গাড়ি বহরে মন্ত্রী এম.এ মান্নান আধুয়া গ্রামে পৌছলে ইষ্ট লন্ডন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদের নেতৃত্বে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী এবং এলাকাবাসী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এবং ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে উঞ্চ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মুহুর মু শ্লোগানে মুখরিত হয়ে উঠে আধুয়া গ্রাম এবং ঐ গ্রামের বাসিন্দা মীরপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী জাহির উদ্দিন ও আব্দুল ওয়াহিদের বাসভবন সহ আশপাশের এলাকা। পরে আব্দুল ওয়াহিদের বাসভবনে সংক্ষিপ্ত মত বিনিময় সভায় মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বলেছেন বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধ সহ শিক্ষা ও সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের অবদান জাতী কৃতজ্ঞ চিত্তে স্মরনে রাখবে উল্লেখ করে মন্ত্রী ইষ্ট লন্ডন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদের প্রতি অভিনন্দন জানান। মন্ত্রী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জগন্নাথপুর আওয়ামী লীগের অভিভাবক বর্ষিয়ান নেতা সিদ্দিক আহমদ , জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ,জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ ,দিরাই পৌরসভার মেয়র মো: মোশারফ হোসেন , ওসি তদন্ত নব গোপাল দাশ, উপ পরিদর্শক লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইযুম মোশাহিদ, কোষাধক্ষ মাহবুবুল হক শেরিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন,সিলেট জালালাবাদ কমিউনিটি পুলিশিং এর সভাপতি মেহেদী হাসান মুন্না, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ্ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম, মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন ,জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য ক্রীড়া সংগঠক সাদেকুর রহমান সাদ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো:আব্দুল হাই, সাংবাদিক মনজুরুল আমিন দোয়েল, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ , মীরপুর বাজারের ব্যবসায়ী আধুয়া গ্রামের বাসিন্দা আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র প্রবাসী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *