১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কের মজিদপুরে বেইলী ব্রীজ মালবোঝাই ট্রাক সহ ভেঙ্গে পড়েছে: সুনামগঞ্জের সাথে সরাসরি যান চলাচল বন্ধ

  • Update Time : ০৯:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯
  • / 549

নিজস্ব প্রতিনিধি::

সড়ক ও জনপদ অধিদপ্তরের আওয়াতাধীন জগন্নাথপুর-পাগলা-রানীগঞ্জ আউশকান্দি ভায়া ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর নামক স্থানে

বেইলী ব্রীজের পাটাতন ভেঙ্গে পড়ায়  বৃহ:বার বিকাল ৫টা থেকে জগন্নাথপুরের সাথে সুনামগঞ্জ জেলা শহরের সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, একটি বালু ভর্তি ট্রাক উপজেলা সদর থেকে কলকলিয়ার উদ্যোশে যাচ্ছিল, ট্রাকটি মজিদপুর বেইলী ব্রীজে উঠার সাথে সাথে ব্রীজটির মাঝখানে পাটাতন ও রেলিং ভেঙ্গে খালে পরে যায়। এতে কেউ হতাহতে ঘটনা না ঘটলেও মালবাহী ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে।

সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর থেকে জানা যায়,  বেইলী ব্রীজটি ভেঙ্গে পড়ার কারণে ব্রীজের পাশ দিয়ে বিকল্প সড়কের কাজ দ্রুত গতিতে চলছে শিঘ্রীই যান চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বেইলী ব্রীজ ভেঙ্গে পড়ার কারনে জেলা সদরের সাথে যাতায়াতকারী জনসাধারন চরম দূর্ভোগে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে আঞ্চলিক মহাসড়কের মজিদপুরে বেইলী ব্রীজ মালবোঝাই ট্রাক সহ ভেঙ্গে পড়েছে: সুনামগঞ্জের সাথে সরাসরি যান চলাচল বন্ধ

Update Time : ০৯:১৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯